৩ নভেম্বর: জেলহত্যা দিবস আজ

৩ নভেম্বর: জেলহত্যা দিবস আজ

জেলহত্যা দিবস আজ

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর জেলহত্যা দিবস আজ। ইংরেজি ক্যালেন্ডারের নভেম্বর মাসের এই দিনটি বাঙালি জাতির ইতিহাসে এক ভয়ংকর দিন হিসেবে পরিচিত।

১৯৭৫ সালের ৩ নভেম্বর ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়।

এর আগে, ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর ঘনিষ্ঠ এই চার সহকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

এই হত্যার ঘটনায় করা মামলা জেলহত্যা মামলা নামে পরিচিতি পায়।

নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড এবং আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন।

দণ্ডিতদের মধ্যে একজন আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেয়েছিলেন।

এমএ

Leave a Reply

scroll to top