আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আয়োজনের বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে বসেছে অনর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টার আগে রাজধানীর তেজগাঁওয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট ইস্যু ঘিরে রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই নানা বিতর্কের জন্ম দিয়েছে।
জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রসংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, যেকোনো দিন গণভোট অনুষ্ঠিত হতে পারে।
এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আটদলীয় জোট বলছে, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।
অন্যদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন হলে তাদের আপত্তি নেই।
এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেই গণভোটের সময় ও প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এমএ





