শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

উত্তাল সাগরে পথ হারিয়ে উপকূলে লাইটার জাহাজ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
আটকা পড়া লাইটার জাহাজ।
আটকা পড়া লাইটার জাহাজ। ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগরে পথ হারিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপকূলের গহিরা বঙ্গোপসাগরের চরে আটকা পড়েছে ‘নাভিমার-৩’ নামের একটি লাইটার জাহাজ। বৃহস্পতিবার (২৯ মে) রাতে উপজেলার রায়পুর ইউনিয়নের উঠান মাঝির ঘাট এলাকায় প্রবল জোয়ারের তোড়ে এটি তীরে উঠে আসে।

শুক্রবার (৩০ মে) সকাল থেকে উপকূলের মসজিদ সংলগ্ন চরে উঠে আসা বিশাল জাহাজটি দেখতে উৎসুক জনতার ভিড় জমে। সকাল ১১টার দিকে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির নিরাপত্তা নিশ্চিত করে এবং উৎসুক জনতাকে সরিয়ে দেয়।

জাহাজটির ওয়াচম্যান মিসকাতুর রহমান জানান, তারা বাঁশখালীর গন্ডামারা কয়লা বিদ্যুৎকেন্দ্রে কয়লা খালাস করে ফিরছিলেন। ফেরার পথে নিম্নচাপের কারণে সৃষ্ট ঝড়ো হাওয়া ও সাগরের প্রবল জোয়ারের কবলে পড়ে জাহাজটি নিয়ন্ত্রণ হারায় এবং চরে আটকা পড়ে।

তিনি আরও জানান, দুবাই মালিকানাধীন এই জাহাজটি কয়লা পরিবহনের কাজে নিয়োজিত। তবে, দুর্ঘটনার সময় জাহাজটিতে কোনো মালামাল ছিল না, যা বড় ধরনের বিপদ এড়াতে সাহায্য করেছে।

উঠান মাঝির ঘাট জামে মসজিদের খতিব রেজাউল করিম ফারুকী উদ্বেগ প্রকাশ করে বলেন, “রাত ২টার সময় জাহাজটি আটকে পড়ে। এটি দ্রুত সরানো না হলে ঢেউয়ের আঘাতে মসজিদ ও কবরস্থানের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল হান্নান জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় জেলায় ৯২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী দুই দিনও আবহাওয়া পরিস্থিতি এমন থাকতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন। এই ঘটনা আবারও বঙ্গোপসাগরের পরিবর্তিত আবহাওয়া পরিস্থিতির কারণে উপকূলীয় অঞ্চলের ঝুঁকির বিষয়টি সামনে আনলো।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD