আগামী নির্বাচনে ৩ আসনে লড়বেন খালেদা জিয়া

আগামী নির্বাচনে ৩ আসনে লড়বেন খালেদা জিয়া
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসন থেকে এমপি প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৩ নভেম্বর) বিকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩৭টি আসনে দলটির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

বিএনপি চেয়ারপারসনের নির্বাচনি এলাকাগুলো হলো- ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩।

এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে।

তিনি জানান, আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

মির্জা ফখরুল আরও জানান, এ প্রার্থী পরিবর্তন হতে পারে।

এমএ

Leave a Reply

scroll to top