এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে। ২২ জুলাইয়ের পরীক্ষা সকালে এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা বিকালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার এ তথ্য জানান।
তিনি বলেন, “২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, তা বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগির জানানো হবে। তবে এই দুই দিনের পরীক্ষা একই দিনে নেওয়া হবে—সকালে ২২ জুলাইয়ের এবং বিকালে ২৪ জুলাইয়ের পরীক্ষা।”





