প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন শিগগিরই: ডিপিই মহাপরিচালক

image-292073-1753545563bdjournal.jpg
মো: আল মামুন শিক্ষা ডেস্ক

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন শিগগিরই হতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান। শনিবার (২৬ জুলাই) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, বিষয়টি এখন কেবল প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, প্রধান শিক্ষকদের বেতন উন্নীত করার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনায় ইতোমধ্যে ৪৫ জন রিটকারী শিক্ষককে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত বাস্তবায়নে সম্মতিও দিয়েছে। অবশিষ্ট শিক্ষকদের বিষয়ে সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে বলে জানান মহাপরিচালক।

তবে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়ন নিয়ে এখনো কোনো অগ্রগতি নেই। দীর্ঘদিন ধরেই তারা এই দাবিতে আন্দোলন করে আসছেন।

অন্যদিকে, অন্তর্বর্তী সরকারের কনসালটেশন কমিটি সহকারী শিক্ষকদের জন্য ১২তম গ্রেড এবং ‘সহকারী প্রধান শিক্ষক’ নামে নতুন একটি পদ সৃষ্টির প্রস্তাব দিয়েছে, যা অধিকাংশ শিক্ষক প্রত্যাখ্যান করেছেন।

Leave a Reply

scroll to top