থানায় অভিযোগ দায়ের

ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ০৪ জন আহত

209c4374-6bc1-402f-a2de-358c9eac86b5.jpeg
মো: আল মামুন মো: নাজমুল হোসেন, পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ০৪জন আহত হয়েছেন।

বুধবার (২৩জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

হামালায় আহতরা হলেন- শামসুল হক সিকদার (৬৫), স্ত্রী রওশন আরা বেগম (৫৫), ছেলে মহাসিন সিকদার(৩০) ও ফাইজুল সিকদার (২৫)।
জানাযায়,উপজেলার কালাইয়া গ্রামের শামসুল হক সিকদারের সঙ্গে তার সৎ ভাই বাদশা সিকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার দুপুরে বাদশা সিকদারের পক্ষ নিয়ে একই এলাকার কুদ্দুস বিশ্বাস ও তার ছেলে শরিফুল বিশ্বাস,প্রতিবেশী ফারুক বিশ্বাস,জামাল মোল্লা, মোহাম্মদ বিন জামাল,কবির হাওলাদারসহ ১০ থেকে ১২ জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে শামসুল হক সিকদারের পরিবারের উপর অতর্কিত হামলা চালায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে।
পরে আহত অবস্হায় ০৪জনকে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শামসুল হক সিকদার বলেন, ভাই বাদশা সিকদারের সঙ্গে দুই শতাংশ জমি নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বাদশা ওই জমি তার দাবী করে আসছে। এই জমি নিয়ে কয়েকবার সালিশি বৈঠক হয়েছে। কিন্তু জমি মেপে ও হিসাব নিকাশান্তে বাদশা সিকদার পায়নি। তারপরও তিনি লোকজন নিয়ে আমাদের ওপর হামলা করে। আমার ছেলের বিকাশের দোকান ঘর তারা লোকজন নিয়ে ভাংচুর করেছে।

ইন্দুরকানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মারুফ হোসেন জানান, এ বিষয় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

scroll to top