প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাইয়ের সিদ্ধান্ত

1771769107-171e3651d3ddad0a66a0dd3d8e8ba78d.jpg
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং ইতিহাস সংরক্ষণে সঠিক তথ্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং সঠিক ইতিহাস সংরক্ষণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ দেশের স্বাধীনতার মূল ভিত্তি। মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না।

মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস ও চেতনার অপব্যবহারের ফলে তরুণ প্রজন্মের একটি অংশ সঠিক ইতিহাস জানা থেকে বঞ্চিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধারা অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছেন—কিন্তু নতুন প্রজন্মের অনেকেই সেই আত্মত্যাগের প্রকৃত ইতিহাস সম্পর্কে অবগত নয়। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই এই রাষ্ট্রের জন্মের মৌলিক ভিত্তি।

 

Leave a Reply

scroll to top