কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক–সিএনজি ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ির ইউটার্নের সামনে এ ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাক চৌদ্দগ্রাম থেকে লাকসামের দিকে যাচ্ছিল। অপরদিক থেকে একটি অটোরিকশা ও একটি যাত্রীবাহী সিএনজি লাকসাম থেকে চৌদ্দগ্রামের দিকে যাচ্ছিল।
এরপর গাড়িগুলো চৌদ্দগ্রাম–লাকসাম সড়কের ফেলনা গ্রামে পৌঁছালে যানবাহনগুলোর ত্রিমুখী সংঘর্ষ হয়।
এসময়, ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সিএনজি ও অটোরিকশায় থাকা ৩ যাত্রী নিহত হন। আহত হন আরও ৫ জন।
পরে, দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ হাসপাতালে রয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এঘটনায় নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এমএ