আরও দুই দিন বন্ধ থাকবে ঢাকা সিটি কলেজ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী রবিবার (২৪ নভেম্বর) এবং সোমবারও (২৫ নভেম্বর) সব ধরণের ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা সিটি কলেজ প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হকের সই করা নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, অনিবার্য কারণে এবং পরিস্থিতি বিবেচনায় আগামী রোববার (২৪ নভেম্বর) এবং সোমবার (২৫ নভেম্বর) সব ক্লাস স্থগিত থাকবে।

এর আগে, গত বুধবার (২০ নভেম্বর) সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পরদিন বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্ধ ছিল উভয় প্রতিষ্ঠানের ক্লাস-পরীক্ষা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD