শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

ইসরায়েলে ফের ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ মার্চ, ২০২৬

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনায় ইসরায়েলজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) টেলিগ্রামে এক বার্তায় জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের মোবাইলে সতর্কবার্তা পাঠানো হয়েছে।

এদিকে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি দাবি করেছে, হামলার নতুন ধাপ ইতোমধ্যে শুরু হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা রোববার ইরান থেকে নিক্ষিপ্ত চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সংঘাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩৪৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১,৭৭৩টি ড্রোন প্রতিহত করেছে।

এর আগে ইসরায়েলের মধ্যাঞ্চলে হামলার পর জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র সতর্কতার পরপরই এসব বিস্ফোরণ ঘটে।

তবে ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD