শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

তীব্র কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৩১ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে দুর্ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় পদ্মার দুই পাড়ে আটকা পড়েছে বিপুল সংখ্যক যানবাহন।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাত থেকেই নদী এলাকায় কুয়াশার ঘনত্ব বাড়তে শুরু করে। এতে নৌ-পথের দিকনির্দেশক বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে পড়ে। একপর্যায়ে কুয়াশা এতটাই তীব্র হয় যে সামনের কিছু দেখা অসম্ভব হয়ে দাঁড়ালে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল স্থগিত করার ঘোষণা দেয়।

দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, নৌরুটে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়াতেই ভোর সাড়ে ৪টা থেকে এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। কুয়াশা কেটে গিয়ে দৃশ্যমানতা স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে দৌলতদিয়া প্রান্তে ছোট-বড় ৫টি ফেরি পন্টুনে নোঙর করে রাখা হয়েছে।

ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতের মধ্যে ঘাটে অপেক্ষায় থাকা চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে পণ্যবাহী ট্রাকের সারি দীর্ঘ হওয়ায় ভোগান্তি বেড়েছে কয়েক গুণ।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD