গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিল তিতাস গ্যাস

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
গ্রাহকদের জন্য দুঃসংবাদ দিল তিতাস গ্যাস

এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকা এবং কার্গো পৌঁছাতে বিলম্ব হওয়ার কারণে আগামী তিন দিন পাইপলাইনে গ্যাসের চাপ কম থাকতে পারে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস।

আগামী রোববার (২৮ ডিসেম্বর) পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত এলাকায় সব শ্রেণির গ্রাহক এই সমস্যার সম্মুখীন হতে পারেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রাহকদের এই তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

তিতাস কর্তৃপক্ষ জানায়, এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার ফলে শুক্রবার সকাল ৬টা থেকে রোববার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাস অধিভুক্ত সব এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের চেয়ে কম থাকবে। বিশেষ করে রান্নার কাজে ব্যবহৃত আবাসিক সংযোগ এবং শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গ্যাস সরবরাহ সাময়িক বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত শেষ করে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেও জানানো হয়েছে।

উল্লেখ্য, হঠাৎ করে গ্যাসের চাপ কমে যাওয়ায় শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় আবাসিক গ্রাহকরা ভোগান্তির কথা জানিয়েছেন। জনজীবনে বাড়তি চাপ তৈরি করছে শীতের মৌসুমে গ্যাসের এই স্বল্পচাপ।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD