তীব্র শীতে স্থবির ঢাকার জনজীবন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
তীব্র শীতে স্থবির ঢাকার জনজীবন

রাজধানীতে শীতের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়াশার চাদর আর মৃদু হিমেল বাতাসে স্থবির হয়ে পড়েছে ঢাকার জনজীবন।

আবহাওয়া অফিসের তথ্যমতে, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন।

এদিন সকাল থেকেই ঢাকায় দেখা গেছে কুয়াশা সঙ্গে মৃদু বাতাস। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। এদিকে ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

এছাড়া, উত্তরের জেলাতে আরও তীব্র হচ্ছে শীতের অনুভূতি। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। দিনভর রোদের অভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

পাশাপাশি দিনাজপুরে সকাল ৬ টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিলো ৯২ শতাংশ।

এছাড়া, কুষ্টিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে বিপর্যস্ত জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল মানুষ।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD