রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর অভিযান, আটক ১১

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
রাজধানীর সায়েদাবাদে সেনাবাহিনীর অভিযান

দেশের রাজধানী ঢাকায় একটি বড় ধরনের অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এই অভিযানে সায়েদাবাদ ওয়াসা পাম্প সংলগ্ন বস্তি এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র, বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং নগদ ১৮ লাখ টাকা জব্দ করা হয়েছে। এই ঘটনায় মোট ১১ জন ব্যক্তিকে আটক করা হয়।

সোমবার ১৫ ডিসেম্বর) দিবাগত রাতে নবম পদাতিক ডিভিশনের অধীনস্থ ১৫ ইস্ট বেঙ্গল ব্যাটালিয়ন এই অভিযান পরিচালনা করে।

১৫ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, প্রকাশ্যে মাদক বিক্রি এবং অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করতো একটি চক্র। এতে দীর্ঘদিন আতঙ্কে ছিলেন স্থানীয়রা।

সেনাবাহিনী জানায়, আটকরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।

সেনাবাহিনী আরও জানায়, এসব অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন সময় চাঁদাবাজির টাকা হিসেবে বিভিন্ন স্থানে পাচার করা হত।

এমএ

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD