দিনাজপুরের গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে নসিব পরিবহনের যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার সময় এই সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নসিব পরিবহনের বাসটি দশমাইল থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। একই সময় দিনাজপুর থেকে দশমাইলগামী একটি ইজিবাইক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে দুই গাড়ির সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
এসময় গুরুতর আহত একজনকে দ্রুত উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। স্থানীয়দের ভিড় সামাল দিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে। নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, নিহতদের পরিচয় শনাক্ত করার প্রক্রিয়া চলমান রয়েছে।
এমএ