শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

বরগুনায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৭ হাজার ছাড়ালো

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

বরগুনায় ডেঙ্গু আক্রান্তে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আতঙ্কে দিন কাটছে এখানকার মানুষের। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিদ্দিক মোল্লা (৪৫) এবং ডেঙ্গু-উপসর্গ নিয়ে নূরজাহান বেগমের (৭৫) মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫০ জনে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। মৃত সিদ্দিক মোল্লা পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের হরিদ্রা এলাকার নাসির মোল্লার ছেলে। অন্যদিকে নূরজাহান বেগম পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা এলাকার আব্দুর রশিদ মোল্লার স্ত্রী।

সোমবার (২২ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন অফিস জানায়, গত ২৪ ঘণ্টায় শুধু সদর হাসপাতালে নতুন করে ৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া আমতলীতে ১, তালতলীতে ৫, বেতাগীতে ১, বামনায় ৪ এবং পাথরঘাটায় ৭ জন ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৩১ জন।

চলতি বছর বরগুনায় এ পর্যন্ত ৭ হাজার ৩৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ হাজার ৯০৬ জন। বরগুনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জন এবং জেলার বাইরে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার রাখাল বিশ্বাস অপূর্ব বলেন, ‘শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া দুই রোগীরই মৃত্যু হয়। সিদ্দিক মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর সিদ্ধান্ত হলেও তাকে সেখানে নেওয়া হয়নি। তার রক্তচাপ একেবারেই নেমে গিয়েছিল। নূরজাহান বেগমের ডেঙ্গু উপসর্গ থাকলেও পরীক্ষা-নিরীক্ষার আগেই তিনি মারা যান।’

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD