বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ ফিরছে নতুন কিস্তি নিয়ে। ‘রাগিনী এমএমএস থ্রি’তে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তামান্না ভাটিয়া। এর আগে ২০১১-তে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, এবং ২০১৯-এ সানি লিওন অভিনীত ‘রাগিনী এমএমএস রিটার্নস’ দর্শকদের মুগ্ধ করে। এবার তৃতীয় কিস্তির প্রস্তুতি শুরু করেছেন নির্মাতা একতা কাপুর।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, একতা কাপুর দীর্ঘদিন ধরে নতুন কিস্তির পরিকল্পনা করছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়ে চলতি বছরের শেষে শুটিং শুরুর পরিকল্পনা করছেন তিনি। সূত্রের খবর, তামান্না ভাটিয়ার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা হয়েছে, এবং ছবির ভৌতিক টুইস্ট শুনে তিনি নিজেও অবাক হয়েছেন।
এবারও ছবিতে থাকবে জমকালো গান, যা দর্শকদের মনে সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।





