শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: চার আসামির বিরুদ্ধে চার্জ গঠন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
মাগুরা জেলা ও দায়রা জজ আদালত।
মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। ছবি সংগৃহীত

মাগুরায় আলোচিত শিশু আছিয়া খাতুন ধর্ষণ ও হত্যা মামলায় চারজন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী রোববার (২৭ এপ্রিল) মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলা ও দায়রা জজ এম জাহিদ হাসান এ চার্জ গঠন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর।

এদিন সকালে মামলার চার আসামিকে—হিটু শেখ, সজিব শেখ, রাতুল শেখ ও জাহেদা বেগমকে আদালতে হাজির করে পুলিশ। আসামিরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।

এর আগে গত ১৩ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের আদালতে চার্জশিট জমা দেন। চার্জশিটে চার আসামিকেই অভিযুক্ত করা হয়।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত হিটু শেখ। এছাড়া নিহত শিশুর বোন জামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখের বিরুদ্ধে হত্যার হুমকি এবং সহায়তার অভিযোগ আনা হয়েছে। শিশুটির বোনের শাশুড়ি জাহেদা বেগমকে অভিযুক্ত করা হয়েছে তথ্য গোপনের দায়ে।

উল্লেখ্য, গত ১ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিল আট বছরের শিশু আছিয়া খাতুন। ৫ মার্চ রাতে বোনের শ্বশুর হিটু শেখ তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। গুরুতর অবস্থায় তাকে ঢাকায় চিকিৎসার জন্য আনা হলে ১৩ মার্চ, বৃহস্পতিবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD