শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

চুরি-ছিনতাই বেড়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
চুরি-ছিনতাই বেড়েছে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে সাম্প্রতিক সময়ে বেড়েছে চুরি-ছিনতাই। যেখানে রোগী ও তাদের স্বজনরা খোয়াচ্ছেন মোবাইল ফোন, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল ও ততসংলগ্ন এলাকায় সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠছে চোর-ছিনতাইকারীরা।

সম্প্রতি হাসপাতালে চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন সাদিয়া মেহতাজ আঁখি নামের এক তরুণী। অভিযোগে জানা যায়, তার মা আফরোজা আক্তার লিপি বুকে ব্যাথা নিয়ে গত ১৫ এপ্রিল থেকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় তলায় কার্ডিওলজি বিভাগে ভর্তি হন। মায়ের দেখাশোনা করার জন্য তিনি সঙ্গে আছেন।

শুক্রবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ২টা থেকে ৩টার কোনো একসময় তিনি মায়ের পাশে ঘুমিয়ে গেলে তার ভ্যানিটি ব্যাগ চুরি করে হয়ে যায়। এই ব্যাগে ৭ হাজার টাকা, আধ ভরি ওজনের সোনার কানের দুল এবং একটি নাক ফুল ছিল। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা জানান, হাসপাতালের ওই ওয়ার্ডের সিসিটিভি ক্যামেরা নষ্ট।

খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন সময় শহীদ সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে এভাবে চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. হেলিশ রঞ্জন ২৪ ঘন্টা বাংলাদেশ-কে জানান, অনেক দিন ধরে হাসপাতালের সিসি ক্যামেরা নষ্ট। পিডব্লিউডি এগুলো সরবরাহ করেছিল। তারা সি সি ক্যামেরাগুলো ঠিক করে দেওয়ার কথা থকলেও এখনো তা সম্ভব হয়ে ওঠেনি।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD