শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেফতার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
নেত্রকোণা জেলা আওয়ামী লীগ নেতা টুকু গ্রেফতার

নেত্রকোণা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকুকে মসজিদ কোয়ার্টারের নিজ বাসা থেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

৫ আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর পরই তিনি নেত্রকোনা ছেড়ে অন্যত্রে আত্মগোপনে চলে যান। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর গত সোমবার (২৪ মার্চ) রাতে নিজ বাসায় ফিরেন। গোপন সংবাদের ভিত্তিতে ওই দিন মধ্যরাতে মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

নেত্রকোণা মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত টুকু নেত্রকোণা পৌর শহরের মসজিদ কোয়ার্টার নিবাসী চুচুয়া মারাদিঘী গোলাম হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম গাজী মোশাররফ হোসেনের ছেলে। তার গ্রামের বাড়ি সদর উপজেলার মেদনী কৃষ্টপুর। তিনি ছাত্র জীবন থেকে ছাত্র লীগের রাজনীতির সাথে সমৃক্ত ও নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদ এর ভিপি নির্বাচিত হয়েছিলেন।

পুলিশ আরও জানায়, নেত্রকোণা জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং মোটর সাইকেল পুড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় টুকুকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে নেত্রকোণা সদর থানায় ছয়টি মামলাসহ সিরাজগঞ্জ জেলায় একটি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে বেআইনিভাবে মারাত্মক অস্ত্রে সজ্জিত হয়ে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি চাকুরিজীবিকে মারধর ও অর্থ ক্ষতি সাধনের অপরাধে নেত্রকোণা মডেল থানায় দুইটি এবং সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলার এজাহারনামীয় আসামি গাজী টুকু। এছাড়াও মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা আরো দুইটি মামলার এজাহারনামীয় আসামিও তিনি।

এ ব্যাপারে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ এর সাথে যোগাযোগ করলে তিনি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির অফিস ভাঙচুর, অগ্নিসংযোগের দায়ে বামনমোহা গ্রামের তারেক মিয়ার দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় আ.লীগ নেতা টুকুকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরের দিকে গ্রেফতারকৃত আসামি টুকুকে আদালতে হাজির করা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD