শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

প্রেমঘটিত মৃত্যু: কারণে জিয়ানগরে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ৮ মার্চ, ২০২৫
প্রেমঘটিত মৃত্যু

পিরোজপুরের জিয়ানগরে প্রেম সংক্রান্ত ঘটনায় নাদিম (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। জিয়ানগর উপজেলার ২ নং বালিপাড়া ইউনিয়নের পশ্চিম বালিপাড়া গ্রামে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার (০৭ মার্চ) সকাল ৮ টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নাদিম পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার চরহোগলাবুনিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র। ওই তরুণ স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত নাদিম বোনের বাড়িতে পুরোপুরি সুস্থভাবেই বেড়াতে আসে। সে খুব ভদ্র স্বভাবের ছিল। তা ছাড়া ছেলেটি শারীরিক ভাবেও পুরাপুরি সুস্থ দেখেছি। তার দুলাভাই দেলোয়ার মীর শুক্রবার ভোর রাতে সেহেরী খেয়ে ভোররাত ৫ টার দিকে স্থানীয় একটি ইটের ভাটায় কাজের উদ্দেশ্যে রওনা দেন। এ সময় ঘরের পাশে একটি বাকা গাছের সাথে ওড়না পেচানো অবস্থায় মাটিতে হাটু গেরে ঝুলানো অবস্থায় ছেলেটিকে দেখতে পান।

নিহতের দুলাভাই দেলোয়ার মীর বলেন, বাড়ির পাশের একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল নাদিমের। রাত ১২টার সময় ওই মেয়েটির সঙ্গে মোবাইল ফোনে ঝগড়া করতে দেখেছি নাদিমকে। তারপরেও বোঝা যাচ্ছে না, সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে, নাকি তাকে হত্যা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ঔষধ ব্যবসায়ী মো. রাসেল হোসেন জানান, শুনেছি বাড়ির পাশে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। রাতে ও ওই মেয়েটির সাথে মোবাইল ফোনে কথা বলেছে নাদিম। বোঝা যাচ্ছে না, সে গলায় ফাঁস দিয়ে মারা গেছে নাকি তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে বালিপাড়া ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য রিয়াজ বয়াতী জানান, ওই ছেলে এবং স্থানীয় একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কের বিষয়ে আমি গ্রাম্য সালিসি করেছি। বিবাহের জন্য তাদের ২ পরিবারের সম্মতি ছিল। তবে ছেলে- মেয়ে উভয়ের বিবাহের বয়স না হওয়ায় বিবাহ দিতে পারিনি। ছেলেটি মারা যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শুনেছি আত্মহত্যা করেছে। তবে সঠিক কারণ জানা নেই।

জিয়ানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর আসল রহস্য মর্গের রিপোর্ট পেলে জানা যাবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD