শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

শ্রেণিকক্ষে শিক্ষকের মাতলামি, শিক্ষার্থীকে মারধর

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

শিক্ষক মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থী প্রকৃত মানুষ রূপে গড়ে ওঠার পেছনে বাবা-মা’র যেমন অবদান থাকে; শিক্ষকের ভূমিকা ও কোন অংশে কম নয়।
চুয়াডাঙ্গার জীবননগরে করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মোহনের বিরুদ্ধে মাদকসেবন করে শ্রেণিকক্ষে মাতলামি ও অভিভাবককে পেটানোর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার হাসাদাহ ইউনিয়নের করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষক শফিকুল ইসলাম মোহন কোটচাঁদপুর থানার বেলেপাড়া গ্রামের নূর মোহাম্মদ চৌধুরীর ছেলে ও করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয়রা জানান, করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুর রহমান মোহন মাদকাসক্ত। তিনি প্রায়ই গাঁজা সেবন করে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। যার ফলে তিনি শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের অত্যধিক মারধরসহ অন্য শিক্ষকদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন।

মঙ্গলবার দুপুরে স্কুলের মেইন গেট বন্ধ করা নিয়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া অভিকে মারধর করেন তিনি। পরবর্তীতে অভি নিজেকে বাঁচাতে স্কুল থেকে পালিয়ে বাড়িতে যায়। তার বাবা শাহিন আলমকে বিষয়টি জানালে তিনি প্রধান শিক্ষকের কাছে ঘটনাটি সম্পর্কে জানতে এলে অভিযুক্ত শিক্ষক পুনরায় শিক্ষার্থীর বাবার উপর হামলা চালায়। এ সময় শাহিন আলমের বড় ভাই এনামুল বাধা দিলে তার উপরও তিনি হামলা চালায় । পরবর্তীতে ঘটনাটি গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে অভিভাবকরা ঐক্যবদ্ধ হয়ে শিক্ষককে আটকে রাখেন। খবর পেয়ে হাসাদাহ ক্যাম্পের পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্কুলের ছাত্রছাত্রীরা জানায়, শিক্ষক প্রায়ই মাদকসেবন করে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। সে সঙ্গে মাতলামিসহ কারণে-অকারণে আমাদের গায়ে হাত তোলেন। আমরা রীতিমতো তাকে দেখে ভয়ে থাকি। তার এমন আচরণ আমাদের জন্য একটি আতঙ্কের কারণ।

অথচ, আল্লাহ তাআলা শিক্ষকদের আলাদা মর্যাদা দিয়েছেন। তাদের সম্মানে ভূষিত করেছেন। ফলে মুসলিমসমাজে শিক্ষকমাত্রই বিশেষ মর্যাদা ও সম্মানের ব্যক্তি।

করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন বলেন, শফিকুল ইসলাম মোহন মাদকাসক্ত। সে প্রতিনিয়ত গাঁজা সেবন করে স্কুলে প্রবেশ করে।  আমি তার বিরুদ্ধে এর আগে থানায় অভিযোগ করেছি।
তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি।

জীবননগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি সত্যিই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD