শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

অপারেশন ডেভিল হান্টে রাঙ্গাবালীতে আ’লীগ কর্মী গ্রেফতার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে অভিযান চালিয়ে  আওয়ামী লীগ কর্মী আসাদুজ্জামান রাশেদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নতুন ব্রিজ সংলগ্ন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।

আওয়ামী লীগের আমলে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলবাজিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগে গতবছরের ৮ সেপ্টেম্বর রাঙ্গাবালী থানায় ১৬৯ জনের বিরুদ্ধে  দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে রাশেদকে গ্রেফতার দেখানো হয়।

রাশেদ রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাংগুনি গ্রামের আব্দুল বারেক চৌকিদারের ছেলে। সে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিল।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD