সুবর্ণ প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্ত, ৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সুবর্ণ প্রেসক্লাবের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী তিন মাসের জন্য সাত সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার চরবাটা খাসেরহাট রাস্তার মাথার রাব্বানী প্লাজার দ্বিতীয় তলায় প্রেসক্লাব মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়।

সাত সদস্যের আহ্বায়ক কমিটিতে, দৈনিক রুপালী বাংলাদেশের সুবর্ণচর প্রতিনিধি এবং ২৪ ঘন্টা বাংলাদেশের নিজস্ব প্রতিনিধি হানিফ মাহমুদকে আহ্বায়ক, দৈনিক কালবেলা সুবর্ণচর প্রতিনিধি খন্দকার দিদারুল আলমকে যুগ্ম-আহ্বায়ক, দৈনিক সরেজমিন বার্তার স্টাফ রিপোর্টার আবদুল আজিজকে সদস্য সচিব করা হয়।

আহ্বায়ক কমিটির অন্য চার সদস্যরা হলেন, দৈনিক আজকের বসুন্ধরার নোয়াখালী জেলা প্রতিনিধি মো. দেলোয়ার হোসেন, দৈনিক ইনফো বাংলার নোয়াখালী জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল শিমুল, দৈনিক বাংলাদেশ সমাচার নোয়াখালীর বিশেষ প্রতিনিধি তানভীর ইরাক, দৈনিক প্রতিদিনের সংবাদ সুবর্ণচর প্রতিনিধি মো. রেদোয়ান হোসেন।

উক্ত আহ্বায়ক কমিটি অনুমোদন করেন সুবর্ণ প্রেসক্লাবের উপদেষ্টা মো. হুমায়ুন কবির ও পূর্বের কমিটির সভাপতি মো. নিজাম উদ্দিন। আগামী তিন মাসের মধ্যে নবাগত আহ্বায়ক কমিটিকে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত করার জন্য নির্দেশ দেন।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD