শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের শৈলকূপায় ঈদের কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় বালুবোঝাই ট্রাকের চাপায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতরা হলেন- শৈলকূপা উপজেলার ফুলহরি ইউনিয়নের হুদা মাইলমারি গ্রামের বাবর আলী মণ্ডলের ছেলে গোলাম মোস্তফা (৪৫), তার স্ত্রী সেলিনা খাতুন (৩৫) এবং তাদের ৫ বছর বয়সী ছেলে মাহিম (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ঈদের কেনাকাটার জন্য গোলাম মোস্তফা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে ঝিনাইদহ শহরে গিয়েছিলেন। কেনাকাটা শেষে তারা মোটরসাইকেলযোগে বাড়ির পথে রওনা হন। বিকেল সাড়ে ৪টার দিকে তাদের মোটরসাইকেলটি ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের আসাননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু মাহিম নিহত হয়।

গুরুতর আহত অবস্থায় সেলিনা খাতুন ও গোলাম মোস্তফাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।

মোস্তফার প্রতিবেশী হাসিবুল ইসলাম জানান, “দুপুরে ঈদের কেনাকাটার জন্য হাসিমুখে তারা শহর গিয়েছিল। এভাবে বাড়ি ফেরার পথে পরিবারের সব সদস্যকে হারাতে হলো, এটা কল্পনারও অতীত।” একই পরিবারের সব সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে মাইলমারি গ্রামে গভীর শোকের ছায়া নেমে এসেছে। গ্রামজুড়ে এখন শুধুই স্বজন হারানোদের আহাজারি।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, নিহতদের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর ট্রাকচালক দ্রুত পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের দাফনের প্রস্তুতি চলছে।”

এই ঘটনা আবারও সড়ক নিরাপত্তার বিষয়টি সামনে এনেছে এবং বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD