শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

সাধারণ মানুষ বনাম প্রভাবশালী: ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভেনিস অফ বেঙ্গল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম সাঈদ হোসাইনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদ করায় মিথ্যা ও বানোয়াট চাঁদাবাজির মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বহেরাতলী গ্রামের মৃত আহসান উল্লাহর ছেলে মো: নজরুল ইসলাম, আঃ রহমান, আ: আলীম ও আ: রহমানের ছেলে মিতুল হোসেন এবং গাছবাড়ী এলাকার নাহীন মিয়া এ মিথ্যা মামলার শিকার হয়েছেন।

শুক্রবার সকাল ১০টায় ফুলবাড়ীয়া থেকে মৌচাক সড়কে কয়েক শতাধিক নারী-পুরুষ ভুক্তভোগীদের পক্ষে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি নেতা তোফাজ্জল হোসেন, সামান উদ্দিন, সুরুজ মৌলভী, নুসরাত, জসিম, আব্দুল মান্নান, মিদুল ও তোফাজ্জল মাষ্টার।

প্রতিবাদী বক্তব্যে বক্তারা বলেন, “এটি কেবল জমি দখলের একটি উদাহরণ নয়, এটি সাধারণ মানুষের ওপর প্রভাবশালী গোষ্ঠীর অন্যায়ের নগ্ন প্রকাশ। জমির প্রকৃত মালিকরা যখন ন্যায়সঙ্গতভাবে তাদের অধিকার রক্ষা করতে চেয়েছেন, তখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এই অন্যায়ের তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাই—সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

বক্তারা আরও বলেন, “আইনের চোখে সবাই সমান। কোনো প্রভাবশালী ব্যক্তির কাছে সাধারণ জনগণ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, সেটা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।”
ভুক্তভোগীরা জানান, এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং মামলা প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD