শাপলা প্রতীক নিয়ে সিইসির বক্তব্যের জবাবে হাসনাতের পোস্ট

resize-14.jpeg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

শাপলা প্রতীক নিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের জবাবে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিইসির বক্তব্য নিয়ে একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে তিনি লিখেছেন— “কারণ উপরের অনুমতি নাই। উত্তর দিক থেকে সিগন্যাল নাই।”

তবে ‘উপরের অনুমতি’ ও ‘উত্তরের সিগন্যাল’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট করেননি।

এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে ‘নৌকা প্রতীক’ স্থগিত রেখে ১১৫টি প্রতীকের তালিকা প্রকাশ করে। তবে সেই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি শাপলা প্রতীক।

Leave a Reply

scroll to top