ঢাকা শাহবাগ থেকে যমুনার পথে অগ্রসর হওয়ার সময় প্রকৌশল শিক্ষার্থীদের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পুলিশের বাধার মুখে পড়ে। আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, পরে শিক্ষার্থীরা সেখান থেকে সরে যায়।
এর আগে শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করে। তাদের স্লোগানে উঠে আসে—
“আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”
“কোটা না মেধায়, মেধায় মেধায়”
“অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই”
শিক্ষার্থীদের মূল ৩ দাবি:
1. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে “প্রকৌশলী” শব্দ ব্যবহার বন্ধ করা।
2. ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা।
3. দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।
এই আন্দোলনকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পুলিশের সঙ্গে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।





