যারা বাঁশ দিয়েছ এবং নিয়েছ সবাইকে শুভেচ্ছা : কুদ্দুস বয়াতি

1758177217405.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি আবারও আলোচনায় এসেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টকে ঘিরে। ‘এই দিন দিন না আরো দিন আছে’ গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নেওয়া এই শিল্পী বর্তমানে গান কম করলেও ফেসবুক ও ইউটিউবে বেশ সক্রিয়।

সর্বশেষ নিজের ফেসবুক টাইমলাইনে তিনি লিখেছেন— “আজ বাঁশ দিবস, যারা বাঁশ দিয়েছ এবং যারা বাঁশ নিয়েছ সবাইকে বাঁশ দিবসের শুভেচ্ছা।”

তার এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনুরাগীরা নানা মন্তব্যে সাড়া দেন। কেউ লিখেছেন, “বাংলাদেশ বলে কথা।” আরেকজনের মন্তব্য, “বাঙালি প্রতিদিনই বাঁশ খায়, তাহলে আলাদা দিবসের দরকার কী!” কেউ আবার জানিয়েছেন, “অনেক দিন পর মন খুলে হাসলাম বয়াতি সাহেব।”

গান কম করলেও রসবোধ ও সামাজিক মন্তব্যের মাধ্যমে এখনো আলোচনায় থাকেন কুদ্দুস বয়াতি।

Leave a Reply

scroll to top