শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা

ভোলার বোরহানউদ্দিনে শিশু ইসরাক হত্যার ঘটনায় মানববন্ধন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে চার বছরের শিশু ইসরাক হোসেন হত্যার ঘটনায় প্রদিতবাদ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সোমবার ডিসেম্বর সকালে বোরহানউদ্দিন থানার সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন সাধারন জনগন। এসময় মামলার সুষ্ঠু তদন্ত করে আসামি বশীর গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এছাড়া মামলার তদন্ত কর্মকর্তা অসীম কুমার মামলা চলাকালীন ছুটিতে থাকার প্রতিবাদও জানিয়েছেন তারা। স্থানীয়দের দাবি মামলাটিকে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা করছে পুলিশ।

গত ২১ নভেম্বর ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চৌকিদার বাড়ির পার্শ্ববর্তী কলা বাগান থেকে ইসরাক হোসেনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। ইসরাক সৌদি প্রবাসী শেখ ফরিদের একমাত্র ছেলে।

নিহত ইশরাক হোসেনের মামা নয়ন জানান, গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভাগনেকে খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির পর পার্শ্ববর্তী কলাবাগানে মরদেহ পড়ে থাকতে দেখে পরে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ছিদ্দিকুর রহমান জানান, শিশু ইসরাক হত্যা ঘটনায় বোরহানউদ্দিন থানায় অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করা হয়েছে। এই ঘটনায় ৩ জনকে সন্দেহ ভাজন আসামি কে আটক করেছে পুলিশ। বিষয়টি তদন্ত চলছে বলে জানান।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD