শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের সঙ্গে বাণিজ্যিক সংশ্লিষ্টতার অভিযোগে ভারতের ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বুধবার (৩০ জুলাই) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিশ্বজুড়ে ২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের অংশ হিসেবে ভারতের প্রতিষ্ঠানগুলোকে যুক্তরাষ্ট্রের ইরান-সম্পর্কিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করা হয়েছে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ভারতীয় প্রতিষ্ঠানগুলো হলো:

  • Alchem Chemical Solutions Pvt Ltd

  • Global Industrial Chemicals Ltd

  • Jupiter Dye Chem Pvt Ltd

  • Romniklal S Gosalia & Company

  • Persistent Petrochem Pvt Ltd

  • Kanchan Polymers

সবচেয়ে গুরুতর অভিযোগ রয়েছে Alchem Chemical Solutions Pvt Ltd–এর বিরুদ্ধে। মার্কিন অভিযোগ অনুযায়ী, প্রতিষ্ঠানটি ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালে ৮ কোটি ৪০ লাখ ডলারের বেশি মূল্যের ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য আমদানি করেছে।

অন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও রয়েছে কোটি কোটি ডলারের বাণিজ্য লেনদেনের অভিযোগ, যার মধ্যে মিথানল, টলুইন, পলিথিনসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য রয়েছে।

মার্কিন প্রশাসনের দাবি, এসব রপ্তানি থেকে প্রাপ্ত রাজস্ব ইরান মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সহায়তায় ব্যবহার করছে।

ট্রাম্প প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়, “এই নিষেধাজ্ঞার উদ্দেশ্য কোনো দেশ বা প্রতিষ্ঠানকে শাস্তি দেওয়া নয়, বরং নীতিগত আচরণে ইতিবাচক পরিবর্তন আনা।”

ভারতের প্রতিষ্ঠানগুলো চাইলে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের Specially Designated Nationals (SDN) তালিকা থেকে নিজেদের নাম বাদ দেওয়ার আবেদন করতে পারবে।

এছাড়া, এই নিষেধাজ্ঞার তালিকায় ভারত ছাড়াও তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, চীন ও ইন্দোনেশিয়ার কিছু কোম্পানিও রয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD