বছরেরে প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

নতুন বছরের প্রথম দিনেই সংঘর্ষের জেরে আবারও শিরোনামে মারামারির জন্য আলোচিত-সমালোচিত জেলা ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব বিরোধের জের ধরেই দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

জেলার সরাইল উপজেলার ধামাউড়া গ্রামের ইমামবাড়ি এলাকায় খুরশীদ মিয়ার ছেলে শরীফের ভিটেবাড়ির ৮ শতাংশ জায়গা নিয়ে একই এলাকার মৃত মতর মিয়ার ছেলে হোসেন মিয়ার সাথে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বুধবার বিকেলে দু’পক্ষের লোকজন খোলা মাঠে লাঠি, বল্লমসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD