রাজধানীর রমনায় হামলায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে তিনি হাসপাতালে যান এবং নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই আহত হন। পরে নুরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে আইসিইউতে রাখা হলেও শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার তাকে কেবিনে স্থানান্তর করা হয়।





