‘ধূমকেতু’ বাংলাদেশে মুক্তি পেতে চাইছে প্রযোজক, ফারুকীকে অনুরোধ

dev_20250816_122011449.jpg
মো: আল মামুন বিনোদন ডেস্ক

দেব-শুভশ্রী জুটির জনপ্রিয় সিনেমা ‘ধূমকেতু’ এক দশক ধরে ভক্তদের মনে জায়গা করে রেখেছে। পশ্চিমবঙ্গের সিনেমা হলে ছবিটি মুক্তির সময় দর্শকরা দীর্ঘ লাইন দিয়ে দেখতে এসেছিলেন। এবার ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে আগ্রহী টলিউড প্রযোজক রানা সরকার।

প্রযোজক রানা সরকার সামাজিক মাধ্যমে জানিয়েছেন, “বাংলাদেশে ‘ধূমকেতু’ রিলিজ দিতে আমরা আগ্রহী। বাংলাদেশ সরকারকে অনুরোধ, আপনারা আমাদের অনুমতি দিন বাংলাদেশের অগণিত সিনেমাপ্রেমী মানুষের বাংলা সিনেমার প্রতি ভালোবাসাকে সম্মান জানাতে।”

তিনি আরও লিখেছেন, “মাননীয় বাংলাদেশ সরকার ও মাননীয় উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী আমাদের আবেদন মঞ্জুর করুন। বাংলাদেশের দেব-শুভশ্রী ফ্যান ও দর্শক বন্ধুদের অনুরোধ করছি, রিলিজের জন্য সরকারকে অনুরোধ করুন।”

‘ধূমকেতু’ ১৪ আগস্ট পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনেই ২৫০টিরও বেশি হাউসফুল শো করেছে। মুক্তির দিন ছবিটি আয় করেছে ২.১ কোটি রুপি, যা টলিউডের ইতিহাসে ওপেনিং ডেতে সর্বোচ্চ আয়ের মধ্যে পড়ে।

ছবিতে দেব ও শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রুদ্রাণী ঘোষ, দুলাল রায়, অলকানন্দা রায়, পরমব্রত চট্টোপাধ্যায় ও চিরঞ্জিৎ চক্রবর্তী প্রমুখ। আগামী ২২ আগস্ট ছবিটি সারা ভারতে মুক্তি পাবে।

Leave a Reply

scroll to top