ক্যাটরিনা-ভিকির ঘরে নতুন অতিথির আগমন

ক্যাটরিনা-ভিকির ঘরে নতুন অতিথির আগমন
নিজস্ব প্রতিবেদক

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বলিউড তারকা ক্যাটরিনা ও ভিকির ঘরে আসলো নতুন অথিতি। মা হলেন ক্যাটরিনা কাইফ। ৪২ বছর বয়সে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সুখবরটি জানিয়েছেন ক্যাটরিনার স্বামী, অভিনেতা ভিকি কৌশল।

এক্সে ভিকি লেখেন, ‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’ সঙ্গে জুড়ে দেন একটি হৃদয়ের ইমোজি। মুহূর্তেই ভাইরাল হয় পোস্টটি, শুভেচ্ছায় ভরে যায় নেট দুনিয়া।

২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের একটি প্রাসাদে গোপনীয় পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্যজীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ২০২৪ সালের শুরু থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয়।

কারণ, দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন লন্ডনে মায়ের কাছে। পাশাপাশি, অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন অভিনেত্রী। মাঝে মাঝে তাকে দেখা গিয়েছিল ধর্মীয় তীর্থস্থানে বা ব্র্যান্ডের বিজ্ঞাপনে।

অবশেষে চলতি সেপ্টেম্বরে খুলে যায় সকল গুঞ্জনের জট। নিজের স্ফীতোদর ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন, ‘আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। এত ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে গেছে।’

এর কয়েক সপ্তাহ পর ভিকিও এক সাক্ষাৎকারে বলেন, ‘অপেক্ষায় আছি সন্তানের। এটা আমাদের জীবনের আশীর্বাদস্বরূপ সময়। সত্যিই খুব উত্তেজিত আমরা।’

অন্যদিকে একাধিকবার সাক্ষাৎকারে মা হওয়ার স্বপ্ন দেখছি বলে জানিয়েছেন ক্যাটরিনা। অভিনেত্রী বলেছিলেন, ‘পরিবার, স্বামী, সন্তান- এই বিষয়গুলো আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি সবসময় বিয়ের স্বপ্ন দেখি, সংসার করতে চাই, সন্তান নিয়ে সুখে থাকতে চাই। আমি এমনই মানুষ।’

এমএ

Leave a Reply

scroll to top