ডাকসুর ২৮ পদে কারা কোনটিতে জয়ী

daksu_2.jpg
মো: আল মামুন নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহসাধারণ সম্পাদক (এজিএস)সহ মোট ২৮ পদে ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।

শিবির সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীরা

  • ভিপি (সহসভাপতি): আবু সাদিক কায়েম

  • জিএস (সাধারণ সম্পাদক): এস এম ফরহাদ

  • এজিএস (সহসাধারণ সম্পাদক): মুহা. মহিউদ্দীন খান

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা

  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার

  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা

  • আন্তর্জাতিক সম্পাদক: জসীমউদ্দিন খান

  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন

  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ

  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম

  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এম এম আল মিনহাজ

  • মানবাধিকার ও আইন সম্পাদক: মো. জাকারিয়া

স্বতন্ত্র প্রার্থীদের জয়

  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ

  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সানজিদা আহমেদ তন্বি

  • সমাজসেবা সম্পাদক: যুবাইর বিন নেছারী

সদস্য পদ (মোট ১৩টি)

শিবির সমর্থিত জোটের প্রার্থীরা (১১ জন):
সাবিকুন নাহার তামান্না (১০,০৮৪), সর্বমিত্র চাকমা (৮,৯৮৮), আফসানা আক্তার (৫,৭৪৭), রায়হান উদ্দীন (৫,০৮২), তাজিনুর রহমান (৫,৬৯০), ইমরান হোসাইন (৬,২৫৬), মিফতাহুল হোসাইন আল-মারুফ (৫,০১৫), মো. রাইসুল ইসলাম (৪,৫৩৫), শাহীনুর রহমান (৪,৩৯০), আনাস ইবনে মুনির (৫,০১৫), মো. বেলাল হোসেন অপু (৪,৮৬৫)।

বামপন্থী জোট (প্রতিরোধ পর্ষদ) থেকে: হেমা চাকমা (৪,৯০৮)।
স্বতন্ত্র প্রার্থী: উম্মা উসওয়াতুন রাফিয়া (৪,২০৯)।

Leave a Reply

scroll to top