শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

ট্রাক থেকে চাঁদা আদায়: বেনাপোল বন্দরের ৬৫ আনসার সদস্য প্রত্যাহার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

বেনাপোল স্থলবন্দরে ট্রাকচালকদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে ৬৫ জন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে আনসার সদর দপ্তরের নির্দেশে প্রথম ধাপে এই সদস্যদের অন্যত্র বদলি করা হয়।

নবনিযুক্ত আনসার কমান্ডার শ্রী অসিত কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং পেশাগত ভাবমূর্তি রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বন্দরে মোট ১৬৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। প্রথম ধাপে ৬৫ জনকে সরিয়ে নেওয়া হলেও, অভিযোগের প্রেক্ষিতে পর্যায়ক্রমে আরও বদলি হতে পারেন বলে জানান সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, সম্প্রতি বন্দরের বিভিন্ন গেটে ট্রাক প্রবেশ ও প্রস্থানকালে বকশিশের নামে ট্রাকপ্রতি ২০ থেকে ৪০ টাকা করে আদায়ের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে আনসার কর্তৃপক্ষ সত্যতা পেয়ে ব্যবস্থা নেয়।

বেনাপোল বন্দরে আনসারের পাশাপাশি পিমা নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থারও ১২৯ জন সদস্য নিয়োজিত রয়েছেন। অভিযোগ রয়েছে, চাঁদা আদায়ের কাজে এই দুই বাহিনীরই সদস্যরা জড়িত।

আনসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এবার পিমার সদস্যদের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD