শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

হিলিতে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
হিলিতে যথাযথ মর্যাদায় পহেলা বৈশাখ উদযাপন

দিনাজপুরের হাকিমপুর হিলিতে যথাযথ মর্যাদায় আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করা হয়েছে।

সোমবার(১৪ এপ্রিল) সকাল ৯ টায় হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে এসে শেষ হয়।
পরে মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হিলিতে বর্ষবরণ

এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আকরাম হোসেন মন্ডল, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, উপজেলা জামায়াতের আমীর মোঃ আমিনুল ইসলাম, হাকিমপুর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.শফিউল ইসলাম, হাকিমপুর থানা অফিসার ইনচার্জ সুজন মিঞা, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রব্বানী, সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম আরিফসহ অনেকে।

হিলিতে বর্ষবরণ

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের চিত্রা অঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD