শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

হাকিমপুরে তিন ইউনিয়নে ভিজিএফের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
হাকিমপুরে তিন ইউনিয়নে ভিজিএফের চাল পেয়ে খুশি নিম্ন আয়ের মানুষ

মুসলিম সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সীমান্তবর্তী দিনাজপুরের হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়নে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য (চাল) ১৩ হাজার ৭’শ পরিবারের দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে (ভিজিএফ) এর ১০ কেজি চাল জন প্রতি বিতরণ করা হয়েছে। সরকারের ঈদ উপহারের চাল পেয়ে খুশি এলাকার নিন্ম আয়ের মানুষ।

রোববার (১৬ মার্চ) সকাল এগারোটায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় উৎসব মুখর পরিবেশে ঈদুল ফিতর উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ভিজিএফ কর্মসূচী আওতার চাল নিতে সকাল থেকে পরিষদ চত্বরে জমা হয়েছে বিভিন্ন বয়সের নারী ও পুরুষ।

পরে সকাল সাড়ে এগারোটায় সরকারের বিশেষ বরাদ্দের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজিমুল হোসাইন। এসময় সেখানে তদারকি অফিসার উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার মো. রবিউল ইসলাম, ইউপি সদস্য মো. বকুল হোসেন, আকতার হোসেন বাবু, মাসুদ রানা, মহিলা ইউপি সদস্য বুলবুলি বেগম, হিলি প্রেসক্লাবের সভাপতি মো. গোলাম রব্বানী সহ পরিষদের সকল সদস্য সদস্যারা উপস্থিত ছিলেন।

সরকারের বিশেষ বরাদ্দের চাল নিতে আসা জোৎসানা বেগম বলেন, আর মাত্র কয়েক দিন পরেই পবিত্র ঈদুল ফিতর। ঈদের আগে সরকারের বিশেষ বরাদ্দের ঈদ উপহারের ১০ কেজি চাল পেয়ে আমি খুব খুশি। ঈদে সেমাই চিনি কিনতে পারবো। আমি বর্তমান সরকারের মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।

বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নাজিমুল হোসাইন বলেন, বর্তমান সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় সরকারের ঈদ উপহার হিসেবে বিনামূল্যে ভিজিএফ এর চাল সুন্দর ও সুষ্ঠ ভাবে বিতরণ করা হচ্ছে। আমার বোয়ালদাড় ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৪৯০০ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

এছাড়া উপজেলার আলিহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী বলেন, আমার ইউনিয়নে ৪ হাজার ৭’শ জন নিন্ম আয়ের পরিবারের মাঝে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সদরুল ইসলাম স্বপন বলেন, আমার ইউনিয়নে ৪ হাজার ১’শ জন গরীব অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় জানান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম মহোদয়ের দিকনির্দেশনা মোতাবেক উপজেলার তিনটি ইউনিয়নে ১৩ হাজার ৭’শ নিন্ম আয়ের পরিবারের সদস্যদের মাঝে বর্তমান সরকারের বিশেষ বরাদ্দ বিনামূল্যে ভিজিএফ খাদ্যশষ্য চাল বিতরণ করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ১ টি করে তদারকি অফিসার রয়েছেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম চলছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD