শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে ৭ কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত থেকে মুক্ত হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিসহ তিন দফা দাবি নিয়ে আন্দোলন করার উদ্দেশ্যে নীলক্ষেত মোড়ে জড়ো হচ্ছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর সায়েন্সল্যাবসহ নীলক্ষেতের আশপাশে দলে দলে জড়ো হচ্ছেন সাত কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো—

১. সাত কলেজ নিয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় করার অভিপ্রায়ে দ্রুত সময়ের মধ্যে একটি সংস্কার কমিটি গঠন করতে হবে।

২. সংস্কার কমিটি অনধিক ৩০ কার্যদিবসের মধ্যে সাত কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে সাত কলেজের সমন্বয়ে শুধু একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার রূপরেখা প্রণয়ন করবেন।

৩. সংস্কার কমিটি বর্তমান কাঠামো সচল রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন; যাতে করে নিয়মিত শিক্ষার্থীদের সেশন জটিলতার কোনও ধরনের পরিবেশ তৈরি না হয়।

এর আগে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে রবিবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে পৃথকভাবে মিছিল করেন তারা।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD