শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

ময়মনসিংহে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
ময়মনসিংহে বাস অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রী নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাস ও অটোরিকশার মুখোমুখি সংর্ঘষে নুসরাত জাহান তন্নীর (১৫) নামের এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ঈশ্বরগঞ্জ উপজেলার হারুয়া নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান।

নিহতের বান্ধবী সীমা জানান, তন্নী ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার সদর ইউনিয়নের আশ্রাবপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে।

পুলিশ ও এলাকাবাসী জানায় , নিহত তন্নী সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর প্রাইভেট শেষে বাড়ী ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা সুদিপ্ত প্রিয়ন্তি নামের একটি যাত্রীবাহী বাস ঈশ্বরগঞ্জের হারুয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা তন্নী মারা যায়।

দুর্ঘটনার প্রতিবাদে, বিক্ষুব্ধ জনতা গাছের গুঁড়ি ফেলে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। এঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: এরশাদুল আহমেদ ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

ওসি জানান, ঘাতক বাসটি জব্দ করে চালককে আটক করা হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD