শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

ফরিদপুরে সীমানা পরিবর্তনে উত্তাল ভাঙ্গা, মহাসড়ক অবরোধে স্থবির যোগাযোগ

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকে হাজারো মানুষ ফরিদপুর-বরিশাল মহাসড়কের পুকুরিয়া, ভাঙ্গা-গোপালগঞ্জ রুটের সোয়াদি ও মনসুরাবাদ এলাকায় মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন।

এতে সকাল ৮টা থেকে ভাঙ্গার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গা দিয়ে ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করায় বিপর্যস্ত হয় যোগাযোগ ব্যবস্থা।

এলাকাবাসী জানান, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত আসন পুনর্নির্ধারণের তালিকায় ভাঙ্গার দুটি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এর প্রতিবাদে তারা দাবি জানান—ভাঙ্গা থেকে কোনো ইউনিয়ন বিচ্ছিন্ন না করে বরং পূর্বের মতো ফরিদপুর-৫ আসন পুনঃপ্রবর্তন করতে হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কয়েক হাজার মানুষ মহাসড়কে বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, “আমাদের প্রিয় গ্রামকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। আমরা এটি মেনে নেব না।” তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত পুখুরিয়া ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা-মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ চলছে। প্রায় তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে।”

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD