শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

নিজ নিজ দায়িত্ব পালনই শহীদদের রক্তের ঋণ শোধের উপায়

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

শহীদদের রক্তের ঋণ শোধ করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য সব শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি বলেছেন, এটিই শহীদদের রক্তের ঋণ পরিশোধের ন্যূনতম উপায় হতে পারে।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
উপাচার্য বলেন, এই দেশ আত্মত্যাগের বিনিময়ে গড়ে উঠেছে। বহু মানুষের রক্তের ঋণে আজ আমরা এখানে। শহীদ বুদ্ধিজীবীরা তাদের প্রাণের বিনিময়ে এই দেশ আমাদের দিয়ে গেছেন। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ স্বীকার করতে হবে। তাদের রক্তের মূল্য দিতে হবে আমাদের দায়িত্বশীলতার মাধ্যমে। তাদের আত্মদানকে জাতীয় জীবনে ধারণ করে দেশ গঠনের কাজে আমাদের আত্মনিয়োগ করতে হবে।

তিনি বলেন, ১৯৫২ থেকে শুরু করে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ও সর্বশেষ ২০২৪ এর ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল সবচেয়ে অগ্রগণ্য।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD