গেরুয়া ঝড়ে চাপে তৃণমূল, এগিয়ে বিজেপি

নিউজ ডেস্ক
  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার শুরুতেই গেরুয়া ঝড়ে চাপে পড়েছে তৃণমূল কংগ্রেস। প্রাথমিক গণনায় বিভিন্ন কেন্দ্র থেকে পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ৯৪টি আসনে এগিয়ে থেকে পিছিয়ে রয়েছে।

গুরুত্বপূর্ণ দুই কেন্দ্র নন্দীগ্রাম ও ভবানীপুর-এ শুরুতে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এগিয়ে ছিলেন। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে ভবানীপুরে পিছিয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে চার দফা গণনা শেষে ভবানীপুরে প্রায় ৯০০ ভোটে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ১০ রাউন্ড গণনা শেষে ভবানীপুরসহ দুই আসনেই বিজেপি জয়ী হবে।

তৃণমূলের পিছিয়ে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, সংখ্যালঘু ভোট এবার একদিকে না গিয়ে মালদহ, মুর্শিদাবাদসহ বিভিন্ন জেলায় ভাগ হয়ে গেছে ভারতীয় জাতীয় কংগ্রেস, বাম দল এবং ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট-এর মধ্যে।

উল্লেখ্য, দুই দফায় ভোট গ্রহণ শেষে সোমবার সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা শুরু হয়েছে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD