শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প রাশিয়ার জ্বালানি কিনতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র নিম্নমানের কিটে ভুল রিপোর্ট, বাড়ছে হেপাটাইটিস-এইচআইভি ছড়ানোর শঙ্কা দেশের তরুণ-তরুণীরা ইন্টারনেটে কী বেশি খোঁজে?

আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাস্টার সার্কুলার

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আমদানি-লেনদেন সংক্রান্ত বিদ্যমান সব নির্দেশনা একত্র করে একটি মাস্টার সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এতে আমদানির নীতিমালা আরও সহজবোধ্য ও পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার জারি করা এ মাস্টার সার্কুলারটি এক বছরের জন্য কার্যকর থাকবে। এতে এলসি (লেটার অব ক্রেডিট), রেমিট্যান্স, ক্রয়চুক্তির আওতায় আমদানি, সরবরাহকারী ও ক্রেতার ঋণ, সফটওয়্যারের ই-ডেলিভারি, বৈদেশিক মুদ্রায় অভ্যন্তরীণ এলসি, ইপিজেড, অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্ক এবং স্বর্ণ, রৌপ্য ও গয়না আমদানিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে গত মাসে রপ্তানি খাতের জন্যও একই ধরনের মাস্টার সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন এ উদ্যোগ আমদানিকারক ও ব্যাংক উভয়ের জন্য নীতিমালা বোঝা সহজ করবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে দেশের নীতিমালার সামঞ্জস্যও বৃদ্ধি পাবে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD