শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে গোপন অভিযানের পরিকল্পনা করছে

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

প্রকাশ্যে কূটনৈতিক আলোচনার কথা বললেও নেপথ্যে ইরান আক্রমণের জন্য যুক্তরাষ্ট্র গোপনে স্থল অভিযানের পরিকল্পনা করছে—এমন দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। দেশটির সরকারি সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
গালিবাফ বলেন, “শত্রুরা জনসমক্ষে আলোচনা ও সংলাপের বার্তা দিচ্ছে, অথচ গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে। আমাদের সেনারা মার্কিন সেনাদের আগমনের অপেক্ষায় রয়েছে, যাতে তাদের প্রতিহত করা যায় এবং তাদের আঞ্চলিক মিত্রদেরও কঠোর জবাব দেওয়া যায়।”
মার্কিন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েল তাদের সম্ভাব্য গুপ্তহত্যার তালিকা থেকে গালিবাফকে বাদ দিয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুদ্ধবিরতির শর্ত নিয়ে তিনি যার সঙ্গে পরোক্ষভাবে আলোচনা করছেন, সেই ‘শীর্ষ ব্যক্তি’ হলেন গালিবাফ।
ইরানে মার্কিন স্থলসেনা মোতায়েন নিয়ে চলমান জল্পনার মধ্যেই মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তাদের উভচর হামলাকারী জাহাজ ইউএসএস ত্রিপোলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, গত শুক্রবার জাহাজটি এ অঞ্চলে আসে।
সেন্টকমের তথ্যমতে, জাহাজটিতে প্রায় ৩,৫০০ নৌ ও মেরিন সেনা রয়েছে। পাশাপাশি এতে পরিবহন ও স্ট্রাইক ফাইটার বিমানসহ বিভিন্ন উভচর ও কৌশলগত সামরিক সরঞ্জামও রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD