শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, অবরোধ অব্যাহত হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু

খাদ্য সহায়তা না দিয়েই মাছ শিকারে নিষেধাজ্ঞা

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশে ৬টি অভায়াশ্রমে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞায় খাদ্য সহায়তা না দেয়ায় চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন পটুয়াখালীর জেলে পরিবারগুলো।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জেলেদের খাদ্য সহায়তা না দিয়েই শুরু হয়েছে দেশের ছয় অভায়শ্রমে দুই মাসের মাছ শিকারে নিষেধাজ্ঞা।
আয় রোজগার বন্ধ থাকায় রমজানের বাজার করতে পারেনি অনেক জেলে পরিবার। এমতাবস্থায় চরম হতাশার মধ্যে দিন কাটছে পটুয়াখালীর তেতুলীয়া নদীতে মাছ শিকারী হাজার হাজার জেলের। নদীতে মাছ শিকার বন্ধ। তাই বেকার সময়ে কেউ নতুন জাল বুনছেন, আবার কেউ ছেড়া জাল জোড়া লাগাচ্ছেন। মাছ ধরায় নিশেধাজ্ঞা থাকায় এভাবেই বেকার সময় পার করছেন পটুয়াখালীর তেতুলিয়া পাড়ের জেলেরা।

নিষেধাজ্ঞার এই সময়ে খাদ্য সহায়তা হিসেবে নিবন্ধিত প্রতি জেলেকে দুই মাসের জন্য ৪০ কেজি করে ৮০ কেজি চাল দেয়ার কথা। কিন্তু খাদ্য সহায়তার চাল না দিয়েই ১লা মার্চ থেকে শুরু হলো নিষেধাজ্ঞা। তাই রমজানের শুরুতেই বড় ধরনের ধাক্কার কবলে পরতে হলো বেকার জেলে পরিবারদের। অনেকেই রমজানের বাজার করতে হিমশিম খাচ্ছেন। চরম হতাশায় দিন কাটাচ্ছেন।

এক সংবাদমাধ্যমের সাথে ওখানকার  জেলে স্বপন মাঝিসহ কয়েকজন জেলেদের সাথে কথা হয়। তারা জানান, নদীতে বেশ কিছু দিন জালে তেমন মাছ ধরা পড়েনি। আশায় ছিলাম নদীতে মাছ ধরা পড়বে এবং সরকারি খাদ্য সহায়তা শুরুতেই পাব তাদিয়ে আমগো পরিবার গুলো রমজান মাসটা ভালো ভাবে কাটিয়ে দিতে পারব। কিন্তু কোন আশাই আমগো পূরণ হল নাহ।

না পেলাম মাছ না পেলাম এখন পর্যন্ত সরকারি সহয়তা  এখন বাজার সদায় করব কিভাবে। আশা ছিল রোজার মাসটা কোন রকম দুশ্চিন্তা ছাড়াই ইবাদাতে কাটিয়ে দিব। যে অবস্থা দেখি তাতে আমগো না খেয়ে রোজার মাস কাটাতে হবে।

জেলেরা আরও জানান, বছরের তিন-চার বার নিষেধাজ্ঞা থাকে মাছ শিকারের ওপর। এসময় সরকারের পক্ষথেকে বেকার জেলেদের জন্য খাদ্য সহায়তা বরাদ্ধ থাকলেও প্রতি বছরই তা বিতরণ করা হয় শেষ দিকে।

সামুদ্রিক মৎস্য কর্মকর্তা শাহাদাত হোসেন জানিয়েছেন, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে দেশের ৬টি অভায়াশ্রমে মার্চ ও এপ্রিল দুই মাসের জন্য সবধরণের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছেন সরকার।

যারা মাছ শিকারে নিষেধাজ্ঞা মেনে চলবে তাদেরকে দু’বারে ৮০ কজি চাল দেওয়া হবে। পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৫ হাজার। এর বাইরেও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন এখানকার অর্ধলাখ জেলে।

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD