ছাএ-জনতার জুলাই -আগস্ট গণ-অভ্যুথানে ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করেছে পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহ।
বুধবার বিকাল সাড়ে ৩টায় পিরোজপুর জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কৃষ্ণচূড়া মোড়ে এসে শোভাযাত্রাটি শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্যসচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, এ্যাডভোকেট আবুল কালাম আকন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক সহস্রাধিক নেতাকর্মী ।
মিছিল শেষে কৃষ্ণচূড়া মোড়ের সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন, সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, এ্যাডভোকেট আবুল কালাম আকন, বেগম এলিজা জামান, শেখ রিয়াজউদ্দিন রানা, সাঈদুল ইসলাম কিসমত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই-আগষ্ট ছাএ-জনতার আন্দোলনে যারা শহীদ ও পঙ্গুত্ববরণ করেছে আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ ও রূহের মাগফেরাত কামনা করছি। এছাড়া স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসনে যারা বিনা অপরাধে গুম,খুন, নির্যাতনের শিকার হয়েছে, মিথ্যে মামলায় বিনা বিচারে জেল খেটেছে আমরা তাদের প্রতি ও কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। ২৪-এর এই দিনে স্বৈরশাসক হাসিনার পতনের মধ্য দিয়ে দেশের আকাশে উদীত হয়েছে নতুন সূর্য। দুই হাজারের অধিক ছাত্রজনতার আত্মদানে রচিত হয়েছে নতুন ইতিহাস, গণতন্ত্রের পুনরুজ্জীবিত হয়েছে। গণতন্ত্রকে টিকিয়ে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে আমরা সবাই এক ও অভিন্ন।





