শিরোনাম :
পারমাণবিক আগুনে ঘি ঢালছে মধ্যপ্রাচ্য হরমুজ প্রণালীতে নৌচলাচলে শক্ত বার্তা চীনের কবির আহমেদ ভূইয়ার সুস্থতা কামনায় দোয়া ও এতিমখানায় খাবার বিতরণ সরকার জনগণের সঙ্গে ‘মিথ্যাচার’ করছে: রুমিন ফারহানা ‘জলদস্যুতার’ অভিযোগে আবারও বন্ধ হরমুজ প্রণালী একটি সমাধি ঘিরে অসংখ্য বিশ্বাসের গল্প সু চির সাজা কমালেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং হরমুজ প্রণালি সচল করতে প্যারিসে বিশ্ব সম্মেলন: ম্যাক্রোঁ-স্টারমারের বড় কূটনৈতিক উদ্যোগ হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজক্যাম্প: রাতে উড়ছে প্রথম ফ্লাইট সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুরু ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান সফরে যেতে পারেন ট্রাম্প

রোজায় বন্ধ থাকছে স্কুল, বৃহস্পতিবার থেকেই ছুটি শুরু

২৪ ঘণ্টা বাংলাদেশ রিপোর্ট
  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) ২০২৬ শিক্ষাবর্ষের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংশোধিত ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, পবিত্র রমজানসহ বিভিন্ন ধর্মীয় ও জাতীয় দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলো টানা ৩৬ দিন বন্ধ থাকবে। এই ছুটির মধ্যে হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর, জুমাতুল বিদা, ঈদুল ফিতর এবং স্বাধীনতা ও জাতীয় দিবস অন্তর্ভুক্ত রয়েছে।

এদিকে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের সরকারি-বেসরকারি কলেজ ও মাদরাসায় ইতোমধ্যে ছুটি শুরু হয়েছে। ছুটির তালিকা অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু হবে ২৯ মার্চ থেকে।

২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, কলেজগুলোতে রমজান, ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিন বন্ধ থাকবে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি রয়েছে। তার পরদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ মার্চ থেকে পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হবে।

শিক্ষা সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, রমজান মাসে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক-কর্মচারীদের সুবিধা বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা ধর্মীয় অনুশীলনের পাশাপাশি পরিবারকে সময় দেওয়ার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

আরও
© All rights reserved © 2026 24ghantabangladesh
Developer Design Host BD